জ্বালানি সংকটে পুলিশের টহল বন্ধ হলে পুলিশকে কি সাইকেল কিনে দেওয়া হবে?

---


বাংলাদেশে এখন পেট্রোল পাওয়া যাচ্ছে রেশনিং করে। বিপিসি ভোক্তা পর্যায়ে বিক্রির সীমা বেঁধে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, হরমুজ প্রণালি বন্ধ, তেলের দাম লাফিয়ে উঠছে। এই পরিস্থিতিতে পুলিশের টহল গাড়ি জ্বালানির অভাবে থেমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টহল কমলে ভাসমান অপরাধীরা মাথাচাড়া দেবে। সারা দেশে এক লাখ পাঁচ হাজারের মতো এই শ্রেণির অপরাধী ঘুরে বেড়াচ্ছে।


এই প্রসঙ্গে যখন কথা উঠছে, তখন স্বাভাবিকভাবেই মনে পড়ে যায় ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন হলো সেটার কথা। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে, জনগণের বয়কটের মুখে, কার্যত নিজেরা নিজেরা একটা পাতানো ভোটের আয়োজন করে যে দল ক্ষমতায় এলো এবং যে তথাকথিত মন্ত্রিপরিষদ এখন দেশ চালাচ্ছে, তাদের কাছ থেকে এই সংকট মোকাবেলায় কোনো বাস্তবসম্মত পরিকল্পনা আশা করা যাচ্ছে না।


বিএনপির জন্মই সেনানিবাসে। জিয়াউর রহমান যে দল বানিয়েছিলেন সেটার ভিত্তিতে কখনো গণতন্ত্র ছিল না, জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না। ২০০১ থেকে ২০০৬ সালে তারা যখন ক্ষমতায় ছিল, তখন দেশে কী হয়েছিল সেটা মানুষ ভোলেনি। সেই পাঁচ বছর ছিল সিস্টেমেটিক লুটপাট, হাওয়া ভবনের ছায়াশাসন, সংখ্যালঘু নির্যাতন, বোমা-গ্রেনেডের রাজনীতি আর দুর্নীতির এমন মহোৎসব যা বাংলাদেশকে পরপর পাঁচবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তকমা পরিয়ে দিয়েছিল। সেই দলটাই এখন আবার ক্ষমতার কেন্দ্রে।


এখন জ্বালানি সংকটে পুলিশ যদি টহল দিতে না পারে, তাহলে মানুষের নিরাপত্তা কে দেবে? এই প্রশ্নের উত্তর বর্তমান সরকারের কাছে নেই। কারণ দায়িত্ব নেওয়ার মানসিকতা এই রাজনৈতিক চরিত্রের মধ্যে কখনো ছিল না। রাষ্ট্রীয় প্রক্রিয়ায় আগে থেকে জ্বালানি মজুদ রাখা, পুলিশের টহল কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া, এই মৌলিক কাজগুলো করার সদিচ্ছা যদি থাকত, তাহলে এই শঙ্কার কথা বিশেষজ্ঞদের মুখ থেকে এভাবে বেরোত না।


এমন পরিস্থিতিতে পুলিশদের জন্য একটাই পরামর্শ মাথায় আসছে। ওনাদের সাইকেল কিনে দেওয়া হোক। শারীরিক ব্যায়াম হবে, দেশের জ্বালানিও বাঁচবে। ২০০১ সালে বিএনপি যে বাংলাদেশ রেখে গিয়েছিল, সেই বাংলাদেশে ফিরে যেতে যদি এই সরকার মরিয়া হয়ে থাকে, তাহলে সাইকেলে টহল দেওয়াটা আসলে খুব একটা অসামঞ্জস্যপূর্ণও হবে না।

Post a Comment

32 Comments

  1. জয় বাংলা-জয় বঙ্গবন্ধু!

    ReplyDelete
  2. মোঃ শাহাবুদ্দিনMarch 9, 2026 at 11:10 PM

    পুলিশকে অকেজো করার কাজ চলছে

    ReplyDelete
  3. শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার

    ReplyDelete
  4. Abu Bakkar Siddik AbuMarch 9, 2026 at 11:11 PM

    শেখ হাসিনা সরকার বারবার দরকার

    ReplyDelete
  5. চিন্তার বিষয়🤔

    ReplyDelete
  6. চিন্তার বিষয়

    ReplyDelete
  7. জননেত্রী শেখ হাসিনার হাতেই এই দেশ ও দেশের মানুষ নিরাপদ

    ReplyDelete
  8. Ayesha Siddika ShomaMarch 9, 2026 at 11:14 PM

    তেল আসছে ব্রো। ২৮ ফেব্রুয়ারীর আগে হরমুজ অঞ্চল পার হয়ে গেছিলো বাংলাদেশের অর্ডার করা তেল৷ জাহাজ গতকাল চিটগং পৌছেছে

    ReplyDelete
  9. অকটেন আর পেট্রোলের যে সংকট ঘোড়া নিয়ে এখন তাদের ডিউটি করতে হবে

    ReplyDelete
  10. হে আল্লাহ আপনি হেফাজত করুন

    ReplyDelete
  11. MD Rakib Mahamud RMMarch 9, 2026 at 11:18 PM

    সুরু হয়ে গেছে সিন্ডিকেট

    ReplyDelete
  12. সময় উপযোগী কথা

    ReplyDelete
  13. ঘোড়া আছে তো !

    ReplyDelete
  14. কথা সত্য

    ReplyDelete
  15. শেখ তরিকুলMarch 9, 2026 at 11:22 PM

    পুলিশের না আর্মির

    ReplyDelete
  16. আমাদের টেসলা আছে,,সমস্যা হবে না

    ReplyDelete
  17. বিশ্ব বাজারে সংকট

    ReplyDelete
  18. বাইসাইকেল ছাড়া উপায় দেখা যাচ্ছে না

    ReplyDelete
  19. খুব ভালো সিদ্ধান্ত

    ReplyDelete
  20. না
    ঘোড়া কিনার আলাপ চলছে

    ReplyDelete
  21. বিয়ারিং গাড়ি দিবে

    ReplyDelete
  22. তেল না আনতে পারলে কি করবে আপনি বলেন,,

    ReplyDelete
  23. বিএনপি সরকার আর নাই দরকার।

    ReplyDelete
  24. ফ্যামিলি কার্ড দেয়া হবে!

    ReplyDelete
  25. সাইকেল চালিয়ে জান সবাই

    ReplyDelete
  26. Abu Bakkar Siddik AbuMarch 9, 2026 at 11:27 PM

    শেখ হাসিনা সরকার বারবার দরকার

    ReplyDelete
  27. অটোরিকশা কিন্তু ভালো হয়

    ReplyDelete
  28. মোঃ রিয়াদ আল মাহমুদMarch 9, 2026 at 11:28 PM

    ঘোড়া দিবে

    ReplyDelete
  29. চিন্তা না করলেও চলবে।

    ReplyDelete
  30. সাইকেল না
    ঘোড়া ব্যবহার করবে

    ReplyDelete
  31. সবই মবের রাজত্ব কায়েম করার ধান্দা

    ReplyDelete
  32. ভেজা শিশিরMarch 9, 2026 at 11:31 PM

    বিএনপি দলটাই একটা চাঁদাবাজির দল

    ReplyDelete