ভোটারহীন প্রহসনের নগ্ন প্রমাণ: ইউনুসের সাজানো গণভোটে ১১ লাখ ভোট উধাও যেন ভোট নয়, অঙ্ক কষে ক্ষমতা দখল


------

গণভোট শেষ হওয়ার ১৪ দিন পর হঠাৎ করে প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ—এটি আর “কারিগরি সংশোধন” নয়, এটি একটি সাজানো ও অবৈধ প্রক্রিয়ার স্পষ্ট স্বীকারোক্তি। নির্বাচন কমিশনের এই সংশোধন প্রমাণ করে, ড. মুহাম্মদ ইউনুস-এর অধীনে অনুষ্ঠিত তথাকথিত গণভোট ছিল পরিকল্পিত প্রহসন, যেখানে ফলাফল আগে ঠিক, ভোট পরে।


সংশোধিত হিসাব বলছে, ‘হ্যাঁ’ ভোট কমেছে প্রায় ৯.৭৪ লাখ, ‘না’ ভোট কমেছে ১.১১ লাখের বেশি, অথচ বাতিল ভোট উল্টো বেড়েছে। কোথাও ভোটারের চেয়ে ভোট বেশি, কোথাও মোট ভোটারের চেয়েও গণভোটের সংখ্যা বেশি—এমন গড়মিল কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় কল্পনাও করা যায় না। এটি সরাসরি ব্যালট ভরতি, সংখ্যা সাজানো এবং জনসম্মতি “দেখানোর” মরিয়া চেষ্টার আলামত।


বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাচীন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে, সাধারণ ভোটারের উপস্থিতি প্রায় শূন্য রেখে যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, এই সংশোধনী তারই প্রমাণ। ভোটার উপস্থিতি ও বৈধতা জাহির করতেই এই ভোট কারচুপি। সন্ধ্যা নামার আগেই ব্যালট ভরার অভিযোগ, পরে সংখ্যার গড়মিল—সব মিলিয়ে এই গণভোট বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।


কারণ না জানিয়ে সংশোধনী গেজেট প্রকাশ করা নির্বাচন কমিশন-এর বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। এই “সংশোধন” আসলে একটি স্বীকারোক্তি—ইউনুসের নির্বাচন ছিল অবৈধ, সাজানো ও সেট করা। জনরায় নয়, অঙ্ক কষে ফল বানানো হয়েছিল। ইতিহাস এই কারচুপিকে ক্ষমা করবে না।

Post a Comment

13 Comments

  1. সহমত ভাই

    ReplyDelete
  2. জয় বাংলাMarch 1, 2026 at 12:26 AM

    ক্ষমতার ভাগাভাগি নির্বাচন

    ReplyDelete
  3. জয় বাংলা

    ReplyDelete
  4. সহমত ভাই

    ReplyDelete
  5. ভোট গণনা করার পরেও ১১লক্ষ ভোট বাতিল করা হয়।এটাকি নির্বাচন নাকি অংকের নির্বাচন।

    ReplyDelete
  6. এই অবৈধ ভোটে আমাদের কিছুই আসে যায় না

    ReplyDelete
  7. Ahmed Farhan Rez BiMarch 1, 2026 at 12:28 AM

    সহমত

    ReplyDelete
  8. নৃশংস স্বাধীনতাMarch 1, 2026 at 12:29 AM

    ইউনুসের সহযোগী ইসি কেও পরিনতী ভোগ করতে হবে

    ReplyDelete
  9. প্রহসনের নির্বাচন বয়কট করেছে দেশের 70% জনগণ

    ReplyDelete
  10. Jamat shibir razakar younos ncp kulangar

    ReplyDelete
  11. Abu Bakkar Siddik AbuMarch 1, 2026 at 12:29 AM

    অবৈধ নির্বাচন বাতিল করতে হবে

    ReplyDelete
  12. প্রতিবাদী কেরানীগঞ্জMarch 1, 2026 at 12:30 AM

    প্রহসন নির্বাচন বর্জন করেছে জনগণ

    ReplyDelete