⁨অবৈধ দুই দিনের শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র Exposed,জনগণের রায়ে ফিরবে গণতন্ত্র, রুখে দাঁড়াবে বাংলাদেশ

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এক ভয়াবহ ও অশুভ সময় অতিক্রম করছি, যেখানে গুটিকয়েক স্বার্থান্বেষী, অনির্বাচিত, অবৈধ ও আত্মঘোষিত শাসকগোষ্ঠী দেশের মালিকানা দাবি করে বসেছে। এরা দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতার ইতিহাস এবং উন্নয়নের ধারাকে অগ্রাহ্য করে জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। এদের শাসনের কোনো গণভিত্তি নেই, নেই কোনো রাজনৈতিক ঐতিহ্য বা দেশ পরিচালনার অভিজ্ঞতা। অথচ নিজেদের 'উপদেষ্টা' নামে পরিচয় দিয়ে রাষ্ট্রের মৌলিক কাঠামোকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।
যারা বাংলাদেশ স্বাধীন করেছেন, জনগণের ভালোবাসায় বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সর্বক্ষেত্রে যাঁরা উন্নয়ন নিশ্চিত করেছেন তাঁদের আজ অবজ্ঞা করা হচ্ছে। সেই বিজ্ঞ, প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কদের হেয় করার দুঃসাহস দেখাচ্ছে এই দুই দিনের অবৈধ শাসকগোষ্ঠী। তারা দেশের ইতিহাস বিকৃত করছে, গুজব ছড়াচ্ছে, এবং মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে।
এই স্বঘোষিত শাসকগোষ্ঠীর একমাত্র লক্ষ্য—দেশ বিক্রি করে নিজেদের পকেট ভারী করা। তারা দেশের স্বাধীন ভূখণ্ড বিদেশিদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে লিজ দেওয়ার ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার নীলনকশা এঁকেছে। অর্থনীতিতে নেমেছে চরম অনিশ্চয়তা—জিডিপি নিম্নমুখী, মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাচ্ছে, বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। এই সরকার মানুষের জীবনযাত্রার মান নিয়েও সম্পূর্ণ উদাসীন।
অধিক উদ্বেগের বিষয় হলো, এই অবৈধ গোষ্ঠী রাষ্ট্রকে ধর্মভিত্তিক মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে মরিয়া। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কণ্ঠরোধ করতে চায়। দেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে ভেঙে ফেলতে উঠেপড়ে লেগেছে। তারা সাংবাদিকদের ভয় দেখায়, বিরোধী মত দমন করে এবং রাষ্ট্রীয় সন্ত্রাসকে হাতিয়ার বানিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।
কিন্তু দেশের ৮০ ভাগ মানুষ আজ এদের বিরুদ্ধে। জনগণ ইতোমধ্যে তাদের চিনে ফেলেছে, বুঝে গেছে এদের আসল চেহারা। এখন তারা যতই চেষ্টা করুক, পাহারা দিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। সময়ের বিচার হবেই, জনগণের রায়ই হবে চূড়ান্ত। এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি মুক্তিযুদ্ধের অর্জন, রক্ত আর আত্মত্যাগের ফল। দুই দিনের শাসক বনাম জনগণের নির্বাচিত রাষ্ট্রনায়ক এই পার্থক্য আজ পরিষ্কার হয়ে গেছে।
আজ সময় এসেছে নতুন করে জাতীয় ঐক্য গড়ে তোলার। যারা দেশকে ভালোবাসে, স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অবৈধ শাসকদের পরাজিত করা সম্ভব। দেশ আমাদের, দেশবাসী আমাদের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলবো এক উন্নত, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ।⁩

Post a Comment

29 Comments

  1. আওয়ামী বঙ্গবন্ধুJanuary 29, 2026 at 9:09 PM

    ইউনুস হঠাও দেশ বাচাও
    #StepDownYounus

    ReplyDelete
  2. দেশের মানুষের সরকার এটা।
    সাধারণ মানুষের মনের সরকার এটা।
    ভোট হবে ভোটের গনতন্ত্র ও ফিরবে ইনশাআল্লাহ

    ReplyDelete
  3. বানী সত্যেরJanuary 29, 2026 at 9:10 PM

    জনগনের রায়ে ফিরবে গণতন্ত্র

    ReplyDelete
  4. জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  5. বাংলাদেশ আওয়ামী লীগJanuary 29, 2026 at 9:12 PM

    ইনশাআল্লাহ

    ReplyDelete
  6. যুবলীগের ভাই ব্রাদার আপনারা/তোমরা কেউ হতাশ হবেন না। সকললেই যার যাহা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যুদ্ধ করে আমাদের অধিকার আবার প্রতিষ্ঠিত করতে হবে। শুধু শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধ শুরু করার অপেক্ষায় থাকুন।।

    ReplyDelete
  7. আওয়ামী ঠিকিই ফিরবে

    ReplyDelete
  8. ইউনুস হঠাও দেশ ও দেশের মানুষদের বাচাঁও 🙏
    রাজাকার নিপাত যাক বাংলাদেশ মুক্তি পাক 🙏
    শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনার সরকার বারবার দরকার দেশ ও দেশের গরীব মানুষদের জন্য ✊️✊️✊️✊️✊️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    ReplyDelete
  9. জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।

    ReplyDelete
  10. আমরা হয়তো এখন থেমে গেছি আবার যদি পুনরায় পথ চলা শুরু করি গন্তব্যে পৌঁছা পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাবে ইনশাল্লাহ

    ReplyDelete
  11. জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  12. লালপুর উপজেলা যুবলীগJanuary 29, 2026 at 9:17 PM

    ইনশাআল্লাহ ❤️

    ReplyDelete
  13. দেশে লজ্জার দুর্ভিক্ষ চলছে।

    ReplyDelete
  14. Team মাতৃভূমিJanuary 29, 2026 at 9:19 PM

    গণতন্ত্র ফিরে আসবেই আসবে।

    ReplyDelete
  15. Bayazid Hossain HridoyJanuary 29, 2026 at 9:19 PM

    জনগণ পিডাইয়া দেশ ছারা করছে তাতেও তোদেন মন বরে নাই!

    ReplyDelete
  16. গত ১৬ বছর ধরে ভোট দিতে পারিনি,,
    আপনারা আবার আসলে কি আমরা ভোট দিতে পারবো?

    ReplyDelete
  17. মানুষ এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ইনশাআল্লাহ

    ReplyDelete
  18. জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

    ReplyDelete
  19. ইনশাআল্লাহ

    ReplyDelete
  20. বাংলার মানুষ ১৭ বছর ঘুমাই নাই

    ReplyDelete
  21. মানূষ আর ফ্যাসিস্টদের হাতে ক্ষমতা দিবে না,,,। জাতি তাদের চায় না।

    ReplyDelete
  22. ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু✊️✊️

    ReplyDelete

  23. রুখে দাঁড়াও বাংলাদেশ

    ReplyDelete
  24. শেখ হাসিনাতেই আস্থাJanuary 29, 2026 at 9:24 PM


    জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  25. Sajwal Muhammad Fahad HossenJanuary 29, 2026 at 9:24 PM


    ইউনুস হটাও দেশ বাচাও।

    ReplyDelete

  26. গণতন্ত্র ফিরবে কিন্তু তোরা ফিরতে পাবি না

    ReplyDelete
  27. আজকের নিউজJanuary 29, 2026 at 9:25 PM


    ·
    জয় বাংলা বলে আগে বাড়ো ✊✊

    ReplyDelete

  28. ·
    অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অনির্বাচিত এবং স্বাধীনতা বিরোধী ইউনুস ও তার সরকারের সকল উপদেষ্টারা অবৈধ। তাদের জারিকৃত যেকোন আইন, অধ্যাদেশ ও প্রজ্ঞাপন সহ সকল কর্মকান্ডই অবৈধ। এদেরকে যে কোন মূল্য ক্ষমতাচ্যুত ও নির্মূল করতে হবে। ইউনুস হঠাও দেশ বাঁচাও। জয় বাংলা। ✊️✊️✊️

    ReplyDelete

  29. ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete