যারা ৬৯-এর গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ তারাই ইতিহাসের খুনি-রাজাকারদের ‘শহীদ’ বানানোর অপচেষ্টা চালাচ্ছে

--------------

বিএনপি- জামায়তের ইতিহাসকে বিকৃত করার রাজনীতি নতুন কিছু না। কিন্তু সবচেয়ে ভয়ংকর হলো, যখন রাজাকার রাজনীতির উত্তরসূরীরা নিজেদের অতীত লুকাতে গিয়ে মুক্তিযুদ্ধের সংগঠকদের বিরুদ্ধে বিষোদগার শুরু করে।

আজ যারা আব্দুল মালেককে “শহীদ” বানিয়ে তোফায়েল আহমেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের আগে ইতিহাসের আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। আব্দুল মালেক ছিল তৎকালীন ইসলামী ছাত্রসংঘের কর্মী, যে সংগঠন ছিল আইয়ুব-ইয়াহিয়ার শাসনের পক্ষে এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থানকারী শক্তি। সেই ছাত্রসংঘই পরবর্তীতে নাম পাল্টে ইসলামী ছাত্রশিবির হয়।

তখনকার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন বানচাল করতে গিয়ে সংঘর্ষে নিহত হয় মালেক। অথচ আজ তাকে “শহীদ” বানিয়ে ইতিহাসকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে। প্রশ্ন হলো, যারা বলে “৭১ সালে ছাত্রশিবির ছিল না”, তারা আবার কিভাবে সেই ছাত্রসংঘের কর্মী মালেককে নিজেদের আদর্শিক শহীদ হিসেবে তুলে ধরে?

বাস্তবতা হলো, ১৯৭১ সালে জামায়াত ও তাদের ছাত্রসংগঠন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়। গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লারা পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করে। আলবদর বাহিনী গঠন করে নিজামী। অথচ আজ সেই নিজামী, আজহার, গোলাম আজমদের এরা “মজলুম” বানায়, আর ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা তোফায়েল আহমেদকে “খুনি” বলে!

এই দ্বিচারিতা শুধু রাজনৈতিক না, এটা আদর্শিক প্রতারণা।

ইতিহাস সাক্ষী, ৮০-এর দশক থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাস, ব্রাশফায়ার, খুন, ম্যানহোলে লাশ ফেলে দেওয়ার মতো নৃশংস ঘটনা বহুবার ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাবি, রাবি সব জায়গার রক্তাক্ত ইতিহাস এখনো মানুষের স্মৃতিতে আছে। অথচ সেই ইতিহাস আড়াল করে আজ তারা নিজেদের “নির্যাতিত” সাজানোর নাটক করছে।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, এরা সবসময় নিজেদের অপরাধীদের “শহীদ” আর অন্যদের “খুনি” বানানোর এক অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে। রাজাকারদের নিয়ে কান্নাকাটি করবে, যুদ্ধাপরাধীদের বীর বানাবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা মানুষদের বিরুদ্ধে বিষ ছড়াবে।

তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তাই রাজাকার রাজনীতির উত্তরসূরীদের চোখে তিনি কখনোই গ্রহণযোগ্য হবেন না। কারণ তাদের রাজনীতি সবসময় স্বাধীন বাংলাদেশবিরোধী চেতনার ওপর দাঁড়িয়ে।

বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, আজও এই দেশকে সেই রাজাকার আদর্শের উত্তরসূরীদের বিষাক্ত প্রচারণা সহ্য করতে হচ্ছে। যারা একসময় বাংলাদেশ চায়নি, আজ তারাই ইতিহাসের মালিক সাজার অভিনয় করছে।

কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। সত্য শেষ পর্যন্ত সত্যই থাকে

Post a Comment

51 Comments

  1. এম এইচ আরিফ চৌধুরীJune 28, 2026 at 1:37 AM

    ইসলাম প্রেমি আব্দুল মালেক।
    উনি বাংলার শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন এবং মুসলমানদের বীর পুরুষ ।

    ReplyDelete
    Replies
    1. S M Mahbub Hossain ·June 28, 2026 at 1:37 AM

      এম এইচ আরিফ চৌধুরী গণপিটুনিতে বলৎলকারকারী মালেক নিহত হয়েছিল যতটুকু জানি।
      এটা কি সত্যি

      Delete
  2. শহীদ মালেক আমাদের প্রেরণার বাতিঘর।
    শাহীদ আব্দুল মালেক হওয়া আমাদের আজীবনের স্বপ্ন 💖💝

    ReplyDelete
    Replies
    1. Jameul Hasan শহীদ আব্দুল মালেক হয়ে যাও ভাই পাকি বীজ ।

      Delete
  3. চৌধুরী সাহেবJune 28, 2026 at 1:38 AM

    আমরা তো মালেকের কাফেলার সাথে যে মালেক আমাদের প্রেরণার বাতি

    ReplyDelete
  4. Mahadi Hasan SoaibJune 28, 2026 at 1:38 AM

    আমাদের বীর শহিদ আব্দুল মালেক (রাহিঃ)
    মানুষের হৃদয়ে থেকে যাবে জনম জনম ধরে

    ReplyDelete
    Replies
    1. Mahadi Hasan Soaib ওরে ব্যাটা বীর শহীদ না, বল ৭১ এর বীরশ্রেষ্ঠ ।

      Delete
  5. MD Monowar HossainJune 28, 2026 at 1:39 AM

    শহীদ আব্দুল মালেক বাংলার শ্রেষ্ঠ সন্তান।

    ReplyDelete
  6. সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ

    ReplyDelete
  7. এস কে শাকিল মিয়াJune 28, 2026 at 1:40 AM

    ছাত্রনেতা আব্দুল মালেক

    ReplyDelete
  8. শহীদ মুজিবন্দ্রনাথ ঠাকুর।

    ReplyDelete
  9. রাজাকার হত্যা করা দেশপ্রেমের অংশ, আর দেশপ্রেম ঈমানের অঙ্গ। রাজাকার হত্যা করার জন্য তোফায়েল আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।

    ReplyDelete
  10. হে আল্লাহ আব্দুল মালেক ভাইকে জান্নাতুল মাকাম দান করুক। কুরআনী মহান আল্লাহপাক রাব্বুল আলামীনের ইরশাদ করেন তোমাদের অপকর্মকে দুনিয়া এবং আখেরাতে উভয় তার প্রতিদান দেয়া হবে

    ReplyDelete
  11. মরহুমকে তাঁর আমল অনুযায়ী কবরে প্রতিদান দেওয়া হোক,,,

    ReplyDelete
  12. ৭১ দেখি নাই,তবে তোফায়েল ২৪ এর খুনি না এটা চ্যালেঞ্জ কর?!

    ReplyDelete
    Replies
    1. Moinul Islam Patwary ShawonJune 28, 2026 at 1:42 AM

      Jubair Hossain ২৪ কারা করেছে এখন জনগনের কাছে পরিস্কার। এটা ঐ ৭১ এর পরাজিত পক্ষেই একটা কাজ

      Delete
  13. Muhammad Osman GoniJune 28, 2026 at 1:42 AM

    বুদ্ধিজীবীদের কে হত্যা করেছিল ভারতীয় সেনাবাহিনী

    ReplyDelete
  14. শহীদ আব্দুল মালেক কে জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসেবে কবুল করুক, খুনি তোফায়েল এর বিচার ঠিক ঠাক মতো করুন

    ReplyDelete
  15. ১৫ আগস্টে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাবাহিনীদের কাজ বানচাল করতে গিয়ে মুজিব মারা যায়। সেটাকে লিগের লোকজন হত্যাকাণ্ড বলে চালাচ্ছে এবং গণশত্রু মুজিবকে শহিদ হিসেবে তুলে ধরতে চায়

    ReplyDelete
  16. Tariqul Islam ShuvoJune 28, 2026 at 1:42 AM

    শহীদ মালেক আমাদের প্রেরণার বাতিঘর।

    ReplyDelete
  17. বাংলাদেশের এই জমিনে আওয়ামী লীগের দোসোরদের কোনো ঠাই হবে না
    শহীদ আব্দুল মালেক
    জিন্দাবাদ

    ReplyDelete
  18. ১৯৭৫ সালের সেইসব মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি যারা দেশকে বাকশালার হাত থেকে মুক্তি দিয়েছিল। তারাই আসল এবং প্রকৃত মুক্তিযোদ্ধা।

    ReplyDelete
  19. মালেক হওয়া আমাদের আজীবনের স্বপ্ন

    ReplyDelete
  20. শহীদ মালেক বাংলার বীর শহিদ

    ReplyDelete
  21. শহীদ মালেক

    ReplyDelete
  22. ইসলামী শিক্ষা আন্দোলনের প্রবক্তা শহীদ আব্দুল মালেক দুনিয়া ও আখেরাতে সম্মান ও মর্যাদার অধিকারী হবেন।আর তার খুনিরা ঘৃণা ও অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নেবেন ইনশাআল্লাহ ।

    ReplyDelete
  23. আওয়ামীলীগ ❌
    সন্ত্রাসী ✅
    ইতিহাস বিক্রেতা ✅

    ReplyDelete
    Replies
    1. Md Abu Talha আসছে আমার চনুর মাথা।

      Delete
  24. আজকে থেকে মাটির নিছে ফেরেশতাদের সাথে মুক্তি যুদ্ধ করবে,জয় বাংলা এবং সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠা করবে, এতদিন মাটির উপরে রাজা কার দের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল

    ReplyDelete
  25. ﷴ عَرِيْفُ الدِّيْنِJune 28, 2026 at 1:47 AM

    ﷴ عَرِيْفُ الدِّيْنِ
    পরাজিত শক্তি আওয়ামী লীগ

    ReplyDelete
  26. নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারক 👍
    এত বিচলিত হওয়ার কোন কারণ নেই

    ReplyDelete
  27. আপনাদের সমস্ত ইতিহাস সত্য বাকি সবাই মিথ্যা ।।

    ReplyDelete
  28. রাজাকার কখনো শহীদ হতে পারে না

    ReplyDelete
    Replies
    1. অবশ্যয় তিনি শহিদ

      Delete
  29. Syed Mohammad RubelJune 28, 2026 at 1:48 AM

    আল্লাহ বিচার সঠিক

    ReplyDelete
  30. ডা.মো.সোহেল রানাJune 28, 2026 at 1:48 AM

    মহান রব তোদের উপর আরো গজব দিক।

    ReplyDelete
  31. আব্দুল মালেক কে হত্যা করেছিল শুধু মাত্র ঢাকা বিশব্বিদ্যালয়ে একটা চমৎকার ইসলামি শিক্ষা এর গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার জন্য।
    এটাই ইতিহাস...

    ReplyDelete
  32. নাঈম ইসলামJune 28, 2026 at 1:49 AM

    শহীদ আব্দুল আমাদের প্রেরণা। আমিলিগের আব্বা শেখ মুজিব ও এই হত্যাকান্ডে নিন্দা জানাইছিল। ইতিহাস বিকৃতি করা মহা অন্যায়।

    ReplyDelete
  33. লাখো তরুণের আলোর বাতিঘর শহীদ আবদুল মালেক..... রক্ষী বাহিনীর চীফ অফ কমান্ড খুনি তোফায়েল যার নেএীত্বে ৪০ হাজার নিরপরাধ মানুষ হত্যার কালো ইতিহাস রচিত হয়।

    ReplyDelete
  34. ১৯৬৯ সালে ১২ আগস্ট দেশ প্রেমিক ছাত্র সমাজের গণপিটুনির শিকার হয়ে ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন দেশদ্রোহী আব্দুল মালেক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
    আত্মস্বীকৃত পাকিস্তানের দালাল গোলাম আজমের লেখা পড়েছি,সেখানে গণপিটুনির উল্লেখ রয়েছে।
    গোলাম আজম কি তাহলে মিথ্যা তথ্য দিয়েছেন ? নিশ্চয়ই তিনি সত্যি বলেছেন। এই লোকটা গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল।

    ReplyDelete
  35. শহিদ আব্দুল মালেক রহঃ

    ReplyDelete
  36. শহীদ মালেক আমাদের প্রেরণার বাতিঘর।
    তোফায়েল আহমেদ একজন খুনি
    আল্লাহ উত্তম বিচার করুন।
    তার কবরকে জাহান্নাম বানিয়ে দিক।

    ReplyDelete
  37. যারা জুলাই তে মানুষ হত্যা করছে তাদের কোন কথা নেই

    ReplyDelete
  38. আন্দোলন বানচাল করতে গিয়ে সংঘর্ষে নিহত হয় আব্দুল মালেক!
    ৩২ নাম্বারে কার সাথে সংঘর্ষে নিহত হয় মুজিব?
    উত্তর সহজ করেন আপা।

    ReplyDelete
  39. দল যার যার,,,
    লীগ পিটানোর দায়িত্ব সবার,,,,,

    ReplyDelete
  40. এতো সুন্দর করে মিথ্যা লিখেছে। যে কেও এটা পড়লে মনে করবে এটা সত্যি, তবে এটা মিথ্যাচার আর অপবাদ।

    ReplyDelete
  41. রাজাকার হত্যা করা দেশপ্রেমের অংশ

    ReplyDelete
  42. গণআন্দোলনে দখল করতে হবে ঢাকা সহ সারাদেশ। ঢাকায় উড়বে বীজয়ের পতাকা। তারপর জননেত্রী শেখ হাসিনা দেশে আসবে। ইনশাআল্লাহ। জয় বাংলা।

    ReplyDelete
  43. আল্লাহ তায়ালা শহীদ আবদুল মালেক (রাঃ) জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুক, আমিন,
    যারা উনাকে হত্যা করেছে তাদের কে ফেরাউন নমরূদ এর মতো লাঞ্ছিত করে দুনিয়া থেকে চির বিদায় করুক,

    ReplyDelete
  44. ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর হৃদয়গ্রাহী বক্তব্য দেওয়ার কারণেই শহীদ আব্দুল মালেককে হত্যা করা হয়।।

    ReplyDelete
  45. রাইট নেতাদের বক্তব্য ধন্যবাদ ২০২৪ ইতিহাস বাংলাদেশের বিকৃত ইতিহাস, সংস্কৃতি প্রতিষ্ঠান একটি চক্র বাংলাদেশে এখনো রয়ে গেছে

    ReplyDelete