বিএনপির প্ল্যান: হোমিও ওষুধের মতো ফোঁটায় ফোঁটায় মিলছে বিদ্যুৎ

 

দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় দ্বিগুণ হলেও জ্বালানি ও কারিগরি সংকটে দেশজুড়ে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, বর্তমানে লোডশেডিং ২,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। তবে এই দুর্ভোগের চিত্র সব জায়গায় সমান নয়। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম শহরে লোডশেডিং ১-২ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, গ্রামাঞ্চলে তা ৮ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অদক্ষতায় এ সংকট আরও তীব্র হচ্ছে। 


এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়ছে। এক ব্যবহারকারী লিখেছেন, হোমিও ওষুধের মতো ফোঁটায় ফোঁটায় মিলছে বিদ্যুৎ। 


বিদ্যুৎ খাতের এই নাজুক পরিস্থিতির জন্য অনেকেই তারেক রহমানের অদক্ষতা ও পুরোনো 'খাম্বা সংস্কৃতি'কে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। এক ব্যবহারকারী লিখেছেন, "রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি, অথচ বাসায় বিদ্যুৎ নাই, পাম্পে তেল নাই, বাজারে সিন্ডিকেট।"


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাত জোট সরকারের আমলেও বিদ্যুৎ খাতের দুর্নীতির সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছিল ‘খাম্বা’। তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ‘ওয়ান গ্রুপ’ টেন্ডার ছাড়াই শত শত কোটি টাকার খুঁটি সরবরাহের কাজ পেয়েছিল। বিদ্যুৎ সংযোগ না দিয়ে মাইলের পর মাইল শুধু শূন্য খাম্বা পুঁতে রেখে জনগণের টাকা লুটপাটের সেই স্মৃতি আজও সাধারণ মানুষের মনে অমলিন। ২০০৬ সালে কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনে গুলি ও নিহতের ঘটনা এবং এই খাম্বা কেলেঙ্কারিই ছিল ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির অন্যতম কারণ। বর্তমান সংকটে মন্ত্রীদের "লোডশেডিং সহ্য করা ভালো" সুলভ মন্তব্য শুনে জনমনে প্রশ্ন জেগেছে—দেশ কি তবে আবারও সেই অন্ধকারাচ্ছন্ন ‘খাম্বা যুগে’ ফিরে যাচ্ছে?


 শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের চিত্র অত্যন্ত করুণ। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম ও নাটোরে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বোরো চাষে সেচ ব্যাহত হচ্ছে। সিলেট ও বরিশালের অনেক এলাকায় দিনরাতের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকছে না। ময়মনসিংহে বিদ্যুৎ সংকটে মাছের রেণু ও পোনা উৎপাদন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।


তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও রোগীদের নাভিশ্বাস উঠেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেমন—ওয়েল্ডিং শপ, অটো ব্রিকস এবং ফিড মিলগুলোর উৎপাদন ৩০ শতাংশে নেমে এসেছে। জেনারেটর চালানোর জ্বালানি সংকটে বিকল্প ব্যবস্থাও অকেজো। এমনকি চার্জের অভাবে ব্যাটারিচালিত রিকশাচালকদের আয় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।


কর্তৃপক্ষ দ্রুত ত্রুটি সারিয়ে স্বস্তির আশ্বাস দিলেও, কয়লা ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পল্লী অঞ্চলের মানুষের এই 'ভয়াবহ অন্ধকার' থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


#Bangladesh #BangladeshCrisis #BNP

Post a Comment

52 Comments

  1. জয় বাংলা

    ReplyDelete
  2. আই হ্যাভ এ প্লান দিচ্ছে নতুন বাংলাদেশকে

    ReplyDelete
  3. Jubair Hasan ShishirApril 19, 2026 at 9:56 AM

    খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই।

    ReplyDelete
  4. কথা কিন্তু মিছা না।

    ReplyDelete
  5. সত্য কথা

    ReplyDelete
  6. হারিকেল লোডিং😆

    ReplyDelete
  7. জয় বাংলা

    ReplyDelete
  8. লাগারে লাগা ধান লাগা
    অযোগ্য লোককে ভোট দিয়ে সুফল পাচ্ছে জনগণ
    খাম্বা আছে কারেন্ট নাই পাম্প আছে তেল নাই

    ReplyDelete
  9. I Have Plan....😆🥴

    ReplyDelete
  10. সহমত🙂

    ReplyDelete
  11. খাম্বা তারেক বিদ্যুৎ দিচ্ছে

    ReplyDelete
  12. Jihad Shahriar EmonApril 19, 2026 at 9:59 AM

    খাম্বা বাবার দেশ

    ReplyDelete
  13. উই হেবে প্লেন 😵‍💫👄

    ReplyDelete
  14. he have a plan

    ReplyDelete
  15. ঠিক বলছেন

    ReplyDelete
  16. এম এস আজাদApril 19, 2026 at 10:00 AM

    কথা সত্য

    ReplyDelete
  17. কাজী রুমাApril 19, 2026 at 10:01 AM

    খাম্বা আছে কারেন্ট নেই পাম্প পাশে তেল নেই

    ReplyDelete
  18. খাম্বা রাইখা গেছিলো।
    এখন আইসা তেল ও খাইছে।

    ReplyDelete
  19. এতো দ্রুত এই দিন দেখা লাগলো😃😃

    ReplyDelete
  20. মাইক্রো প্ল্যান

    ReplyDelete
  21. কথা সত্য 🧐

    ReplyDelete
  22. তারেক রহমানের ''আই হেভ এ প্লান" এর অন্তর্ভুক্ত।🤣

    ReplyDelete
  23. রাতে ঘুমাতে দিচ্ছে না বিএনপি সরকার

    ReplyDelete
  24. Right kotha

    ReplyDelete
  25. আওয়ামীলীগ এর সময় ও প্রচন্ড লোডশেডিং হতো

    ReplyDelete
  26. Shahidul Islam ShuvonApril 19, 2026 at 10:03 AM

    পুন মারা প্লেন🥲

    ReplyDelete
  27. আরো একটি আন্দোলন হবে বিজয় এর নৌকা ফিরবে ❤️🥰

    ReplyDelete
  28. সবই তারেক রহমান এর অবদান🤪

    ReplyDelete
  29. কার্ড বাবা

    ReplyDelete
  30. Shayan Ahamed EnamulApril 19, 2026 at 10:04 AM

    ঠিক।

    ReplyDelete
  31. এই মুহূর্তে দরকার
    শেখ হাসিনার সরকার

    ReplyDelete
  32. শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে❤️🇧🇩
    জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤️❤️ আমার সোনার বাংলায় ফ্যাসিবাদ/রাজাকারের ঠাই নাই❤️🇧🇩✌️

    ReplyDelete
  33. খাম্বা আছে বিদুৎ নাই

    ReplyDelete
  34. আই হ্যাভ এ প্ল্যান ( মোমবাতি) 😴

    ReplyDelete
  35. দনক কশরগঞজApril 19, 2026 at 10:06 AM

    জয় বাংলা

    ReplyDelete
  36. রুদ্র সাহাApril 19, 2026 at 10:07 AM

    এখন বিদ্যুৎ বিল দিচ্ছি খাম্পা দেখার জন্য

    ReplyDelete
  37. ১০০% সঠিক

    ReplyDelete
  38. সঠিক মন্তব্য

    ReplyDelete
  39. যেমন জাতি তেমন সার্ভিস

    ReplyDelete
  40. খাম্বা করে হাম্বা হাম্বা কাজের কাজ কিছুই না!

    ReplyDelete
  41. খাম্বার আই হ্যাভ এ প্ল্যান এর ম্যাজিক চলছে🤣

    ReplyDelete
  42. লোডশেডিং কার্ড কবে থেকে দেয়া শুরু হবে???

    ReplyDelete
  43. কথাটা মজার হলেও এটাই বাস্তব

    ReplyDelete
  44. আরো দাও ভোট🌾🤪

    ReplyDelete
  45. শেখ হাসিনাতেই আস্থা।

    ReplyDelete
  46. শেখ হাসিনা সরকার বার বার দরকার

    ReplyDelete
  47. বাস্তব কথা

    ReplyDelete
  48. খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই

    ReplyDelete
  49. একদম সঠিক

    ReplyDelete
  50. ফিরে আসুক লীগ
    বিএনপিকে আগের মতো দোছন দিক

    ReplyDelete
  51. দেশের মানুষ ভালো নেই

    ReplyDelete