একজন অসহায় আইনজীবী এবং একজন মৃত আওয়ামী লীগ নেতার পরিবারের করুন আর্তনাদ
———
এ কে আজাদ, পল্টন থানার ২০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
দুইটি মামলায় সন্দেহভাজন আসামী। একটি সন্ত্রাস বিরোধী আইন আর একটি পেনাল কোর্টের ৩২৬ ধারার মামলা।
৩রা মার্চ জনাব এ কে আজাদ জেলখানায় ব্রেন স্ট্রোক করেন।
তার নিযুক্ত আইনজীবী মহামান্য হাইকোর্ট বিভাগে ৮, ৯, ১০ মার্চ যথাক্রমে মেনশন করে কোর্টকে অবহিত করে, আসামী জনাব এ কে আজাদ ব্রেন স্ট্রোক করে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে ভর্তি আছে, অবস্থা খুবই সংকটাপন্ন বিবেচনায় মামলার সিরিয়াল আপগ্রেড করার জন্য। কিন্তু মহামান্য কোর্ট আইনজীবীর কথা শুনেননি।
গত ১১ই মার্চ সিরিয়াল অনুযায়ী তার জামিন হয়। ১৮ মার্চ আসামী জামিন লাভ করেন। জামিনের পর আসামির পরিবার তাকে চিকিৎসা করান কিন্তু ডাক্তারের ভাষ্যমতে অনেক দেরি হয়ে গেছে।
অবশেষে গতকাল জনাব এ কে আজাদ মৃত্যুবরন করেন এবং তার স্ত্রী এবং মাসুম বাচ্চাদের আর্তনাদ যে উকিল সাহেব জজসাহেবকে ঠিক ভাবে বলেন নি যে এ কে আজাদ আইসিইউতে কারন জজ সাহেবরা কখনোই এতো নিষ্ঠুর হতে পারেন না।
আমি একজন উকিল হিসেবে এই অভিযোগের কোনো উত্তর দিতে পারবো না। শুধু মাননীয় জজ সাহেবদের বলবো আপনাদের উপর সাধারণ মানুষের এখোনো অবিচল আস্থা আছে, দয়া করে আইনজীবীদের কথা শুনুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন
আইনজীবীরা আপনাদের কাছে ব্যক্তিগত ফেবার বা করুনা চায় না, তারা শুধু একজন বিচারপ্রাথী মানুষের প্রতিনিধিত্ব করে মাত্র।
সন্ত্রাস বিরোধী আইন এবং ৩২৬ ধারার মামলায় একজন সন্দেহভাজন আসামীকে ও হাইকোর্টের দারস্থ হতে হয় এর চাইতে লজ্জার কি আছে!!
ক্ষমা করেন আজাদ ভাই। ওপারে ভালো থাকেন।

50 Comments
এমন ঘটনা সত্যিই হৃদয় বিদারক। একজন সন্দেহভাজন আসামীরও জীবন এবং স্বাস্থ্য আইনানুগভাবে সুরক্ষিত হওয়া উচিত।
ReplyDeleteআইনজীবীরা শুধু একজন মানুষের পক্ষে কথা বলেন, ব্যক্তিগত অনুগ্রহ নয়।
যখন কোর্টে তাদের বার্তাকে গুরুত্ব দেওয়া হয় না, তখন সাধারণ মানুষের বিশ্বাস এবং আশা ব্যাহত হয়।
আজাদ ভাইয়ের অকাল মৃত্যু আমাদের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে।
আইন প্রয়োগের সঙ্গে মানবিকতা ও সম্যক বিচারবোধের সমন্বয় অপরিহার্য।
প্রতিটি আসামীর জীবন এবং স্বাস্থ্য যেন সংরক্ষিত থাকে, সেটাই আমাদের ন্যায়বিচারের মূল চেতনাকে শক্তিশালী করে।
শোকাহত পরিবার এবং শিশুদের প্রতি সমবেদনা জানাই।
আশা করি ভবিষ্যতে এমন কোনো মানবিক অবহেলা আর হবে না।
খুবই ভালো ১৭ বছরের কাজের ফল এইটা
ReplyDeleteMd Imam Hossain
Deleteএখন শাউয়া মাউয়া হারা কেমন লাগে তোদের
আল্লাহ রাব্বুল আল আমিন যেন তাকে মাফ করে জান্নাতের উচু মাকাম দান করেন আমিন।
ReplyDeleteআমরা গভীরভাবে শোকাহত। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
ReplyDeleteঅনেক শোক জানাবো না শুধু বিচারের জন্য অপেক্ষা করব।
ReplyDeleteহত্যা,,,,,
ReplyDeleteইলিয়াস আলীর পরিবারের কথা একটু মনে করেন
ReplyDeleteShahshoeb Uddin নিখোঁজ ইলিয়াছ আলী এবং কারান্তরীণ এ কে আজাদ কে একই মানদন্ডে ফেলা যায়?
Deleteইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।এত বড় একটি দলের কর্মী আমরা কেউ কাউকে দেখার সময় নাই।
ReplyDeleteইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা একজন রাজপথের সহযোদ্ধাকেহারালাম, ওপারে ভালো থাকো আজাদ।
ReplyDeleteআল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিও।
ReplyDeleteআল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
ReplyDeleteameen
Deleteইন্নালিল্লাহি পড়ছি ঐ বিচারকের জন্যই যিনি উনার ইগোর জন্য জামিন দিলেন না।
ReplyDeleteমহান আল্লাহ তোমার কাছে বিচার চাইলাম।
এটা উকিল সাহেবের দোষ না।।।। মামলাই তো সন্দেহ ভাজন, জামিনযোগ্য ম্যাজিস্ট্রেট কোর্টে তারপরও সেটা হাইকোর্টে গিয়াছেন।।। এটা বিচার হীনতা।।।
ReplyDeleteইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ReplyDelete😭😭😭
ReplyDeleteইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ReplyDeleteআল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।
আমরা যারা আইনজীবী আছি তারা সময় ও বিবেকের কাছে আটক থাকতে হয়। আমাদের বিচার বিভাগী থেকে সকল অসমতা দূর হোক।।।
ReplyDeleteঅথচ আজাদ কাকা শাহবাগ থানার অন্তর্গত ২০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক
ReplyDeleteএর জন্য কোনদিন এর সাথে জড়িত সবাইকে সরল মূল্য দিতে হবে ইনশাআল্লাহ
ReplyDeleteএই হত্যাকারীদের বিচার হবে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ
ReplyDeleteএই কঠিন সময় তুমি মনে রেখো বাংলাদেশ।
ReplyDeleteআল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
ReplyDeleteMay the Almighty Allah grant him Jannat ul Ferdaus! Aameen
ReplyDeleteতীব্র নিন্দা জানাই আমীন
ReplyDeleteআত্মার মাগফেরাত কামনা করছি আমিন হত্যাকারীদের খুঁজে বের করুন বিচার হবে ইনশাল্লাহ
ReplyDeleteআল্লাহ পাক রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমীন।
ReplyDeleteআল্লাহ তুমি রহম করো আল্লাহ
ReplyDeleteএ কে আজাদ হত্যার বিচার হবেই হবে।
ReplyDeleteসেই বিচারক আইনজীবী আর স্বার্থ সংশ্লিষ্ট কেউ রক্ষা পাবে না...😢
একজন বিচারক যদি সরকারের গোলামী করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে মরহুমের আত্মর মাগফেরাত কামনা করছি।
ReplyDeleteইন্নালিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন
ReplyDeleteলুন্ঠিত স্বাধীনতা
ReplyDeleteবিপন্ন মানবতা!
রব্বুল আলামিন উনাকে জান্নাত নসিব করুন
ReplyDeleteআমরা গভীর শোকাহত
ReplyDeleteপুরো দেশে ই চলছে নৈরাজ্য ও লুটপাট
ReplyDeleteইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন
ReplyDeleteইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
ReplyDeleteহে আল্লাহ আজাদ ভাই কে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন
ReplyDeleteআমরা গভীর ভাবে শোকাহত
ReplyDeleteইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
ReplyDeleteআমরা গভীরভাবে শোকাহত। ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।
ReplyDeleteসময় তার প্রতিশোধ নিবেই আজ না হয় কাল!
ReplyDeleteTibro ninda o protibad janachchi Druto Rajakar hotao des bachao rukhe darao Bangladesh akhonoi somoy
ReplyDeleteচরম মূল্য চোকাতে হবে বি এন পি কে
ReplyDeleteএই হত্যার বিচার একদিন হবেই ইনশাআল্লাহ।
ReplyDeleteইন্নালিল্লাহি ওয়াইন্নাইলায়হি রাজিউন।
ReplyDeleteআল্লাহ বেহেস্তে নসীব করুন।
পরিবারকে শোক সহিবার শক্তি দিন।
এটা একটা খুন।
এই খুনের বিচার হবে একদিন।
ক্ষমা চাই আজাদ ভাই
ReplyDeleteতীব্র নিন্দা জানাই,
ReplyDeleteতাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি,