বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রহসনমূলক বিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা বলেন, গতকাল ১ জুন দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। কেননা দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে গঠিত ক্যাঙ্গারু কোর্টে প্রহসনমূলক বিচারের নাটক মঞ্চস্থ করেছে। একজন জনগণের ভোটে বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি সারা জীবন মানুষের 'ভাত ও ভোটের অধিকার' প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, মহান মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করবার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের কলঙ্কমোচন করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের একটি কলঙ্কময় তারিখ ৫ আগস্টে সাধারণ ছাত্রজনতার সাথে ঐতিহাসিক প্রতারণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর ক্ষমতাদখলের আগ মুহূর্ত পর্যন্ত যিনি একটি সুখী, উন্নত বাংলাদেশ গড়বার প্রত্যয়ে অটুট ছিলেন, সেই মাদার অব হিউম্যানিটিকে নিয়ে ICT-এর কাঠগড়ায় 'গায়েবি বিচার' সভার যে হাস্যকর নাটক মঞ্চায়িত হলো, তা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতই নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন বিচারব্যবস্থার উপর এক ভয়াবহ আঘাত। আজ সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের নামে বিভিন্ন আষাঢ়ে গল্প ও আজগুবি কাহিনী উপস্থাপন করা হয়েছে। তাদের এই সাজানো প্রহসনমূলক বিচার বাংলার জনগণ, তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজ মানে না। জুলাই-আগস্টে ম্যাটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করে হতাহতের যেই ঘটনা ঘটানো হয়েছিল, সেই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত করেনি অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার। অথচ এই হতাহতের ঘটনা তদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন। অন্যদিকে অধিকতর স্বচ্ছতা ও নিরপেক্ষ তদন্তের জন্য তিনি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলেন। অথচ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূস গং অবৈধভাবে ক্ষমতা দখলের পর এই আন্তর্জাতিক তদন্তের পথ রুদ্ধ করে দেয়। অন্যদিকে আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি যে, এ সকল হত্যাকাণ্ডে ৭.৬২ রাইফেল ব্যবহার করা হয়েছে। যা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। এমনকি কোনো মৃতদেহের ময়নাতদন্তও করা হয়নি। এ রকম বড় ধরনের প্রশ্ন যখন সামনে আসে তখন সেগুলোর সুষ্ঠু তদন্ত না করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অর্থই হলো নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা।
বিবৃতিতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাসের দায়মোচনের লক্ষ্যে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন। সেটার পাল্টা প্রতিশোধ নিতেই সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রহসনমূলক বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। ইউনূস গংরা স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী অপশক্তি একজোট বেঁধে পাকিস্তানি প্রেসক্রিপশন বাস্তবায়নের অপতৎপরতা চালাচ্ছে। পাকিস্তান আজ ভারতের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীকে মদত জোগাচ্ছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে। এই জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিভূ ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে নস্যাৎ করতে চায়। এরা ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনের অপরাজেয় নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর রোধ করতে চায়। গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারে সেজন্য মিথ্যা ও বানোয়াট হয়রানিমূলক মামলায় প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাঁকে অভিযুক্ত করার পাঁয়তারা চালাচ্ছে। আমরা এ হেন নীলনকশার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে আমরা বিশ্বাস করি সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক সকল মানুষ, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী এই অপশক্তির সকল ষড়যন্ত্র গুড়িয়ে দেবে, ইনশাল্লাহ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
বিবৃতিদাতাদের নামঃ
মাঈনউদ্দিন হাসান চৌধুরী
ইকবালুর রহমান
একে এম এনামুল হক শামীম
বাহাদুর বেপারী
অজয় কর খোকন
লিয়াকত সিকদার
নজরুল ইসলাম বাবু
মারুফা আক্তার পপি- ভারপ্রাপ্ত সভাপতি।
সাইফুজ্জামান শিখর- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ।
মাহমুদ হাসান রিপন
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন
বদিউজ্জমান সোহাগ
সিদ্দিকী নাজমুল আলম
সাইফুর রহমান সোহাগ
এস এম জাকির হোসেন
রেজওয়ানুল হক চৌধুরী শোভন
গোলাম রব্বানি
আল নাহিয়ান খান জয়
লেখক ভট্টাচার্য

28 Comments
ReplyDeleteপুলিশ সেনাবাহিনী ছাড়া আওয়ামী লীগ হিজড়া 😂😂😂
ReplyDeleteরাজাকার কোট
ReplyDeleteকে কোথা থেকে বিবৃতি মারতেছেন একটু ঠিকানাটা বলেন। সবাইতো বিশিষ্ট ভদ্রলোক দেশের সেবক। আপনারা না থাকাতে দেশে অপকর্ম কমে যাচ্ছে।
ReplyDelete"শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে"
"শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই"
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দিন, সফল করুন।#জয়_বাংলা #জয়_বাংলা_জয়_বঙ্গবন্ধু
#জয়_বঙ্গবন্ধু
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দিন, সফল করুন।#জয়_বাংলা #জয়_বাংলা_জয়_বঙ্গবন্ধু
ReplyDelete#জয়_বঙ্গবন্ধু
ReplyDeleteদেশগরু হাসিনা
ReplyDeleteবুয়া মামলা প্রত্যাহার চাই সাজানো নাটক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনশাআল্লাহ
ReplyDeleteক্যাঙ্গারু কোর্ট তে BALএর তৈরি কোর্ট
ReplyDeleteনিজের উপর পরছে যাদু এখন ক্যংগারু কোর্ট। মিথ্যুক দল।জন্মের মধ্যেও তুদের ভেজাল।
ReplyDeleteএত কষ্ট মেনে নেওয়া যায় না
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDeleteভয় নেই প্রহসন হচ্ছে না সারা বাংলাদেশের 18 কোটি মানুষ দেখছে
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDeleteবাংলাদেশকে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে । ওয়াজের নামে রাস্ট্র এবং গনতানএীক ব্যাবসহার বিরুদ্ধে মিথ্যাচার দেশকে ধংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। মাদ্রাসা শিক্ষার নামে গনতন্ত্রের বিরুদ্ধে বিষোদগার ছরানো হয়েছে।
Ejaz Mia
ReplyDelete
ReplyDeleteপাদানি তাজুল,,, জুতাল
ReplyDeleteজয় বাংলা
r
ReplyDeleteতীব্র নিন্দা জানাচ্ছি
ReplyDeleteজয়বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDeleteJoy bangla
ReplyDeleteশিয়ালে বাঘের বিচার করে।
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDeleteএই কোর্ট কিন্তু তুর আম্মার তৈরি করা
ReplyDeleteতারপরও আপার আমলের পেটিকোট না🤭
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
কাউসার হামিদ অপু
ReplyDelete
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা সরকার