জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি অমানবিক ও অমর্যাদাকর আচরণের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ

 

বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, গতকাল অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশ আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি, জাতীয় নেতৃবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সম্পূর্ণরূপে অমানবিক ও অমর্যাদাকর (Inhuman and degrading treatment) আচরণ করেছে। এ সকল নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে গতকাল যখন প্রিজন ভ্যানে করে কারাগার থেকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়, তখন তাদের সকলেরই দুই হাত পেছন দিক থেকে বেঁধে রাখা হয়। বাংলাদেশের ইতিহাসে জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিদের সাথে এরকম আচরণ কখনোই করা হয়নি। আমরা এ ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি নিঃসন্দেহে অমানবিক ও অমর্যাদাকর (Inhuman and degrading treatment) আচরণ। যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের শামিল। ১৯৭৫ সালের মানবাধিকার সনদ 'The Declaration on the Protection of All Persons from Being Subjected to Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment' সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এ ধরনের অমানবিক ও অমর্যাদাকর আচরণ গুরুতর মানবাধিকার লংঘনের শামিল। ‌‌
অবৈধ ও অসাংবিধানিক জঙ্গিবাদের মদদ দাতা ফ্যাসিস্ট ইউনূস সরকার একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও প্রহসনমূলক মামলা দায়ের করেছে, অন্যদিকে গ্রেফতারকৃত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে অমানবিক ও অমর্যাদাকর আচরণ করে যাচ্ছে। আমরা দেশি, বিদেশি ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীদেরকে বাংলাদেশের অবৈধ ও জঙ্গি সরকারের এই ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Post a Comment

10 Comments

  1. জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  2. সফলতা কামনা করছি

    ReplyDelete
  3. জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  4. Mr Raisul Islam LelinSeptember 18, 2026 at 8:20 AM

    তোর পায়ে গুলি করব

    ReplyDelete
  5. সফল ও সার্থক হোক

    ReplyDelete
  6. জয় বাংলা ✊

    ReplyDelete
  7. আমরা অলরেডি তোর বাড়ি ভাগছি

    ReplyDelete
  8. Sayed Ahosan Habib GiasSeptember 18, 2026 at 8:25 AM

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  9. সফল হোক

    ReplyDelete