আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এইচআরডব্লিয়ের কর্মকর্তার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

 

বর্তমান অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার প্রণোদনা দিয়ে বা লবিস্ট নিয়োগ করে অর্থ খরচ করে বিভিন্ন ব্যাক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন তৈরি করছে। তারই অংশ হিসেবে সরকারের প্রদত্ত বিকৃত তথ্য-উপাত্তের ভিত্তিতে হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) একটি প্রতিবেদন তৈরি করেছে। এইচআরডব্লিউয়ের প্রস্তুতকৃত প্রতিবেদন বর্তমান অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা খুনি ও ফ্যাসিস্ট ইউনূসের নিকট হস্তান্তরই প্রমাণ করে যে, এতে বর্তমান অবৈধ দখলদার সরকারের হীন উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রতিবেদন হস্তান্তরের সময় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এইচআরডব্লিউয়ের এক কর্মকর্তার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঐ কর্মকর্তার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন, অবিবেচনাপ্রসূত ও বাস্তবতা বর্জিত। একইসাথে আমরা হিউম্যান রাইট ওয়াচের মতো সংস্থার কাছ থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রত্যাশা করি। কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে কোনো মন্তব্য করলে বা প্রতিবেদন প্রকাশ করলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে। এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে এই অবৈধ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। হিন্দু-বৌদ্ধ-খিস্টানসহ অন্যান্য সম্প্রদায় ও জাতি গোষ্ঠীর উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চলছে। যত্রতত্র মিলছে মানুষের লাশ পাবলিক প্লেসে নারীকে হেনস্থা করা হচ্ছে, দেশব্যাপী চলছে গণধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যার মতো জঘন্যতম অপরাধ। সমগ্র দেশে চুরি-ছিনতাই, ডাকাতি-রাহাজানি, চাঁদাবাজি-দখলবাজি ও খুন-ধর্ষণের মহোৎসব চলছে। দেশের জনগণ আজ অধিকারহারা ও অবরুদ্ধ অবস্থায় আছে, বাংলাদেশ আজ ক্ষত-বিক্ষত ও বিপন্ন। এর বিরুদ্ধে আমরা এইচআরডব্লিউয়ের তেমন কোনো কঠোর পদক্ষেপ দেখি নাই। যা আমাদের ব্যথিত করে। আমরা প্রত্যাশা করি, হিউম্যান রাইট ওয়াচের মতো মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নিজেদের নিরপেক্ষ অবস্থান অটুট রাখবে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Post a Comment

13 Comments

  1. Current situation in BangladeshSeptember 18, 2026 at 8:57 AM

    হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার বাংলাদেশ

    ReplyDelete
  2. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  3. মাহিন মনিরSeptember 18, 2026 at 8:58 AM

    সফল হোক সার্থক হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা

    ReplyDelete
  4. Mr Sohidul Islam RedoySeptember 18, 2026 at 8:58 AM

    তুই দেশে আসলে তোর খবর আছে।

    ReplyDelete
  5. ইনশাআল্লাহ,
    জয় বাংলা,

    ReplyDelete
  6. Mr Biplop Hossain MituSeptember 18, 2026 at 9:00 AM

    তুই ভাবিস না বিষয়টা এখানেই শেষ

    ReplyDelete
  7. জয় বাংলা

    ReplyDelete
  8. জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    ReplyDelete
  9. Mr Mohammad Ismain HossainSeptember 18, 2026 at 9:02 AM

    আমাদের জেলে পাঠানোর ঘটনা আমরা ভুলব না; এর জন্য জবাবদিহি করতেই হবে।

    ReplyDelete
    Replies
    1. জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

      Delete
  10. হটাও ইউনুস বাঁচাও দেশ

    ReplyDelete