ন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক চাই। ভারত ও বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে গত ৫ আগস্টের আগে ও পরের সম্পর্ক এক নয়। যা কিছু হচ্ছে তা সমাধান করা যায়।
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার এমন বক্তব্যে উপদেষ্টা তোহিদ হোসেন বলেন, ব্যক্তিগতভাবে ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওনার বাসাতেও যাতায়াত ছিল। ওনি কেন এমন বক্তব্য দিলেন তা আমার বোধগম্য নয়। তবে রাজনৈতিকভাবে এ বক্তব্য সুফল বয়ে আনবে না।
0 Comments