
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাসহ দেশের মহৎ-বৃহৎ অর্জনগুলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের হাত ধরেই অর্জিত হয়েছে।
পাশাপাশি, টানা ১৪ বছর সরকারে থেকে আওয়ামী লীগ দেশকে কী দিতে পেরেছে, সেই বিচারের ভার দেশের মানুষের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ২০০৯ সাল থেকে একটানা ১৪ বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। এই ১৪ বছরে আমরা দেশ এবং দেশের জনগণকে কী দিতে পেরেছি- তার বিচার-বিশ্লেষণ আপনারা করবেন।
ভাষণের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের চার বছরপূর্তি উপলক্ষে আমি দেশবাসী এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে আপনাদের খ্রিষ্টীয় নতুন বছর ২০২৩-এর শুভেচ্ছা জানাই।
বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়ে শেখ হাসিনা গত ১৪ বছরে তার সরকারের বিভিন্ন কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন তার ভাষণে।
0 Comments