আওয়ামী লীগ কি সেই ‘অনুভূতির’ জায়গায় আছে

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম নিজের শেষ বক্তব্য দিয়েছিলেন ২০১৬ সালের ২২ অক্টোবর। দলের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি অনুভূতি।’

ছয় বছর আগে আওয়ামী লীগকে নিয়ে নিজের ব্যক্তিগত যে অনুভূতির কথা বলেছিলেন সৈয়দ আশরাফ, তার মধ্যে আবেগের প্রকাশই বেশি ছিল।

আবেগ দিয়ে রাজনীতি না চললেও আবেগের মূল্য আছে রাজনীতিতে। যে কারণে সৈয়দ আশরাফের ‘আবেগঘন’ বক্তব্য ওই সময় বেশ প্রশংসিত হয়েছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে। সেদিন তিনি আরও বলেছিলেন, ‘আমি কিন্তু আওয়ামী লীগকে কোনো দিনই দল হিসেবে ভাবিনি, আওয়ামী লীগকে ভেবেছি একটা অনুভূতি।’

Post a Comment

0 Comments