একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে উন্নয়নশীল-৮ (ডি-৮) এবং সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা অভিনন্দন জানিয়েছে। শুক্রবার পৃথক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানান।
এদিকে উন্নয়নশীল-৮ (ডি-৮)-এর মহাসচিব দাতো কু জাফর কু শারি তার এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি নিশ্চিত যে, এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে।’
শারি আরও বলেন, ‘ডি-৮ সচিবালয়ে আমরা একই চেতনা লালন করি এবং এই নির্বাচনের ফল উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে সামিল হচ্ছি। এই সুনিশ্চিত বিজয় একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান ও অধিকতর দৃঢ় ভূমিকা পালনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন সব স্তরে বাংলাদেশকে উৎকর্ষতার নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি।এদিকে উন্নয়নশীল-৮ (ডি-৮)-এর মহাসচিব দাতো কু জাফর কু শারি তার এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি নিশ্চিত যে, এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে।’
শারি আরও বলেন, ‘ডি-৮ সচিবালয়ে আমরা একই চেতনা লালন করি এবং এই নির্বাচনের ফল উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে সামিল হচ্ছি। এই সুনিশ্চিত বিজয় একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান ও অধিকতর দৃঢ় ভূমিকা পালনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন সব স্তরে বাংলাদেশকে উৎকর্ষতার নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি।
0 Comments