স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশ চুম্বী। দেশের জনগণ বিশ্বাস করে যে, কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বদলে দিতে পারে বাংলাদেশ।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করলেন তিনি বলেন, আস্থা ও বিশ্বাসের জায়গা থেকেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছে জনগণ।
নেতৃত্বে আমার আস্থা ও বিশ্বাস আছে। সেজন্যই তার নেতৃত্বে জনগণের উন্নয়নে রাজনীতি করছি। মানুষের সেবা করার চেষ্টা করছি।
তাছাড়া যেহেতু প্রধানমন্ত্রীর চালিকা শক্তিতে, বলিষ্ঠ নেতৃত্বে এই দেশ আরো এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট বর্তমান বিশ্বে স্লোগান হিসেবে পরিচিতি পেয়েছে। আর সাসটেইনেবল ডেভেলপমেন্ট কে ধরে রাখতে হলে সাসটেইনেবল সিকিউরিটি থাকতে হবে। এটাই মূল শর্ত উল্লেখ করে তিনি বলেন, না হলে সাসটেইনেবল ডেভেলপমেন্ট মুখ থুবড়ে পরবে। আর এই সাসটেইনেবল সিকিউরিটি শেখ হাসিনার নেতৃত্বেই আছে বলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পরেছে বলেও জানান মন্ত্রী।
0 Comments